আসছে 'দঙ্গল' ছবির পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দঙ্গল’ ছবির জন্য প্রস্তুত আমির খান
‘দঙ্গল’ ছবির জন্য প্রস্তুত আমির খান

আমির খানভক্তদের জন্য সুখবর! আগামী সোমবার প্রকাশিত হবে ‘দঙ্গল’ ছবির অফিশিয়াল পোস্টার। ছবির সূত্র থেকে এমনটাই জানানো হলো।
শুটিং শুরুর প্রথম দিকে ‘দঙ্গল’ ছবির ‘ফার্স্ট লুক’ পোস্টার প্রকাশিত হয়। এবার ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হবে। পোস্টারে আমির খান ছাড়াও অন্য কুশীলবদের ছবি থাকতে পারে।
ছবির সূত্র বলছে, ‘আমির ও তাঁর দল সিদ্ধান্ত নিয়েছে, সোমবার ছবির মূল পোস্টার ছাড়া হবে। সব ডিজিটাল মাধ্যমগুলোতে এটি ছাড়া হবে। আমির খানও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে দেবেন পোস্টারটি।’
মহাবীর সিং ভগতের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘দঙ্গল’। পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এ বছরের ডিসেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা আছে। ডিএনএ।