আসছে 'হ্যাপি ভাগ যায়েগি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যাপি ভাগ যায়েগি’র পোস্টারে অভয় দেওল, জিমি শেরগিল, ডিয়ানা পেন্টি ও আলী ফজল
‘হ্যাপি ভাগ যায়েগি’র পোস্টারে অভয় দেওল, জিমি শেরগিল, ডিয়ানা পেন্টি ও আলী ফজল

‘ককটেল’ কন্যা ডিয়ানা পেন্টির দ্বিতীয় ছবি ‘হ্যাপি ভাগ যায়েগি’ মুক্তি পাচ্ছে এ মাসেই। ইতিমধ্যে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে কোনো কাটাছেঁড়া ছাড়াই।
ছবির প্রযোজক আনন্দ এল রাই উৎফুল্লচিত্তে এ খবর জানিয়েছেন।
ছবিতে ডিয়ানা পেন্টির বিপরীতে আছেন তিন নায়ক—অভয় দেওল, আলী ফজল ও জিমি শেরগিল।
মুদাসসর আজিজের পরিচালিত ছবিটি কমেডি ঘরানার। ১৯ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।