আসছেন 'বিগ বস' সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিগ বস ৮’ অনুষ্ঠানের প্রচারণা–ভিডিওচিত্রে সালমান খান
‘বিগ বস ৮’ অনুষ্ঠানের প্রচারণা–ভিডিওচিত্রে সালমান খান

জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’ নিয়ে আবার হাজির হচ্ছেন সালমান খান। এরই মধ্যে অষ্টম মৌসুমের প্রচারণা শুরু হয়েছে। প্রকাশিত হয়েছে প্রচারণা ভিডিও। যেখানে সালমান খানকে বেশ রোমাঞ্চিত সংলাপ বলতে দেখা গেছে, ‘এই যাত্রা হবে মাস্ত, টুইস্ট হবে জরবদস্ত, আর তর সইছে না, আর তর সইছে না...!’
এমনিতে ‘বিগ বস’ দারুণ জনপ্রিয়, একই সঙ্গে বিতর্কিত রিয়েলিটি অনুষ্ঠানও। এবারের মৌসুমটি আরও কঠিন করে তোলা হচ্ছে বিগ বসের ঘরে বন্দীদের জন্য। প্রমোতে তারই আঁচ আছে। যেখানে সাহায্যের জন্য প্রতিযোগীদের আকুতিতে বিগ বসকে একদমই সাড়া দিতে দেখা যাচ্ছে না; বরং ক্রূর হেসে সালমান বলছেন, ‘বাজা ডুঙ্গা!’
দেখাই যাক, কী হয়! জি নিউজ।