আহিলের পাজামা-পাঞ্জাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্পিতা খান শর্মার ছেলে আহিল
অর্পিতা খান শর্মার ছেলে আহিল

বলিউড সুপারস্টার সালমান খানের ভাগনেও যেন এক সুপারস্টার। সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিলের বয়স এখনও দুই মাস হয়নি। কিন্তু এখনি এই পুঁচকে গায়ে চড়িয়েছে মনীশ মালহোত্রার নকশা করা পোশাক।

আহিলের এটা প্রথম রমজান। তাই একটি ইফতারের অনুষ্ঠানে মা অর্পিতা ছেলেকে শখ করে মনীশ মালহোত্রার নকশা করা পাঞ্জাবি-পাজামা পরিয়েছেন। ছেলের প্রথম ইফতার পার্টি বলে কথা! নীল রঙের পাঞ্জাবির সঙ্গে সাদা চুড়িদার পরা আহিলের একটি ছবিও পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।

মনীশ মালহোত্রা ভারতের বিখ্যাত একজন ডিজাইনার। শাহরুখ খান, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, রানী মুখার্জি, প্রীতি জিনতা, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ অসংখ্য জনপ্রিয় বলিউড তারকার জন্য পোশাক নকশা করেছেন তিনি। ছোট্ট আহিল সম্ভবত তাঁর সবচেয়ে কনিষ্ঠ খদ্দের। হিন্দুস্তান টাইমস