আড়াই ঘণ্টায় এক জীবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

বলিউডের সাড়া জাগানো অভিনয়শিল্পী সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ছবি হচ্ছে। সম্প্রতি ভূপাল অংশের শুটিং শেষ হলো। শুটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় ছবির শুটিং ইউনিট। সেখানে নিজের জীবনী রূপালি পর্দায় দেখা নিয়ে সঞ্জয় দত্তের মন্তব্যের কথা জানালেন ছবির পরিচালক রাজ কুমার হিরানি।
হিরানি বলেন, সঞ্জয় দত্তের কাছ থেকে তাঁরা জীবনের নানা গল্প শোনেন। এরপর এসব গল্প নিয়ে ব্যাপক গবেষণা করেন। এমনকি জীবনের অন্য দিকের গল্প তুলে আনার জন্য পুলিশ ও পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন তাঁরা। এভাবেই সিনেমার পাণ্ডুলিপিটি তৈরি হয়। এরপর তাঁরা সেটি সঞ্জুকে শোনান। সঞ্জয় পুরো পাণ্ডুলিপি শুনে বলেন, ‘আড়াই ঘণ্টায় যেন তুমি আমার পুরো জীবন বলে দিলে’।
সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। পাণ্ডুলিপি লিখেছেন অভিজিৎ যোশি। ক্যাচ নিউজ