আয়ুষ্মান-পরিণীতি সংগীত বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ুষ্মান খুরানা ও পরিনীতি চোপড়া
আয়ুষ্মান খুরানা ও পরিনীতি চোপড়া

পরিণীতি চোপড়া ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে অভিনয়ের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন। ছবিটির নায়ক আয়ুষ্মান খুরানা নায়িকার কণ্ঠে মুগ্ধ। এতটাই মুগ্ধ যে পরিণীতিকে ক্যারিয়ার হিসেবে সংগীত বেছে নিতে পরামর্শ দিয়েছেন।
আয়ুষ্মানের মতে, পরিণীতি চোপড়ার গানের দক্ষতা তাঁকে এমন মন্তব্য করতে বাধ্য করেছে। ‘পরিণীতি অসাধারণ! তাঁর কণ্ঠই প্রমাণ করে, তিনি ভালো প্রশিক্ষণপ্রাপ্ত। গানটাকে তাঁর সত্যিই গুরুত্ব দেওয়া উচিত।’
আয়ুষ্মান বলেন, ‘গান আমাদের মধ্যে একটা বোঝাপড়া, একধরনের বন্ধন তৈরি করেছে। ছবির সেটে থাকার সময় প্রতিদিন আমরা গান করেছি, গান নিয়ে আলোচনা করেছি। আমরা একটি ডুয়েট গান করতে চাই। পরিণীতি এবং আমি, দুজনই আসলে শুধু সিনেমা জগতের মানুষ নই। আমরা খুবই সাধারণ এবং বাস্তববাদী।’
আয়ুষ্মান খুরানা নিজেও গান করেন। শুধু ছবিতে নয়, তার নিজস্ব গানের দলও আছে। ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে তিনিও একটি বাংলা গান গেয়েছেন।
তিনি বলেন, ‘বাংলা ভাষা শেখা ছাড়াও এই ছবিটি আমাকে বাঙালি জাতি এবং তাঁদের সংস্কৃতির কাছাকাছি নিয়ে এসেছে। আমি এখন তাঁদের আগের চেয়ে ভালো বুঝতে পারি।’
‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে পরিচালক হিসেবে অক্ষয় রায় আত্মপ্রকাশ করতে চলেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।