আয়ুষ্মানই তাহিরাকে শক্ত বাঁধনে বাঁধেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ুষ্মান খুরানা এই মুহূর্তে বলিউডের প্রথম শ্রেণির তারকাদের একজন। তাঁর জীবনের অর্জনের ঝুলিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে একের পর এক মাইলফলক। অন্যদিকে আয়ুষ্মান খুরানা ও লেখক, পরিচালক স্ত্রী তাহিরা কাশ্যপ বলিউডের সফল তারকা জুটি। আজ তাঁদের ১১তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে জেনে নেওয়া যাক তাঁদের প্রেম, সংগ্রাম আর সফল দাম্পত্যজীবনের কিছু কথা। সমস্ত ছবি আয়ুষ্মান আর তাহিরার ইনস্টাগ্রাম থেকে নেওয়া।













