আয়ে সেরা ১০ বলিউড ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতান নিয়ে এ মুহূর্তে বলিউডপ্রেমীদের উচ্ছাসের কমতি নেই। ছবিটি একের পর এক বক্সঅফিস রেকর্ড ভেঙেই চলছে। তবে সব রেকর্ড ছাপিয়ে সুলতান ছবিটি এখন এগিয়ে চলছে সবচেয়ে বড় মাইলফলকের দিকে। তা হলো ‘হাইয়েস্ট গ্রসিং বলিউড ফিল্ম’ তালিকার শীর্ষে অবস্থান। আপাতত বলিউডে সবচেয়ে বেশি আয় করা ছবির এ তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ছবি সুলতান। তবে ছবিটির আয় যে গতিতে বেড়ে চলছে, তাতে বক্সঅফিস বিশ্লেষকদের ধারণা নতুন ইতিহাস। তবে ইতিহাস বদলে যাওয়ার আগে চলুন চোখ বুলিয়ে আসা যাক বলিউডের সবচেয়ে বেশি আয় করা ১০ ছবির তালিকায়।

পিকে
পিকে

১. পিকে—আয় ৭৯২ কোটি রুপি (অভ্যন্তরীণ আয়: ৪৮৯ কোটি; আন্তর্জাতিক আয়: ৩০৩ কোটি)। পরিচালক: রাজকুমার হিরানি। অভিনয়: আমির খান, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি। মুক্তির বছর: ২০১৪।

বজরঙ্গি ভাইজান
বজরঙ্গি ভাইজান

২. বজরঙ্গি ভাইজান—আয় ৬২৫ কোটি ৮৫ লাখ রুপি (অভ্যন্তরীণ আয়: ৪৩২ কোটি ৪৬ লাখ; আন্তর্জাতিক আয়: ১৯৩ কোটি ৩৯ লাখ)। পরিচালক: কবির খান। অভিনয়: সালমান খান, কারিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকী, হারশালি মালহোত্রা। মুক্তির বছর: ২০১৫।

ধুম থ্রি
ধুম থ্রি

৩. ধুম থ্রি—আয় ৫৪২ কোটি রুপি (অভ্যন্তরীণ আয়: ৩৭২ কোটি; আন্তর্জাতিক আয়: ১৭০ কোটি)। পরিচালক: বিজয় কৃষ্ণ আচার্য। অভিনয়: আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, উদয় চোপড়া, জ্যাকি শ্রফ। মুক্তির বছর: ২০১৩।

চেন্নাই এক্সপ্রেস
চেন্নাই এক্সপ্রেস

৪. চেন্নাই এক্সপ্রেস—আয় ৪২২ কোটি রুপি (অভ্যন্তরীণ আয়: ৩০১ কোটি; আন্তর্জাতিক আয়: ১২১ কোটি)। পরিচালক: রোহিত শেঠি। অভিনয়: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন। মুক্তির বছর: ২০১৩।

সুলতান
সুলতান

৫. সুলতান—আয় ৪০৮ কোটি রুপি (অভ্যন্তরীণ আয়: ৩০৮ কোটি; আন্তর্জাতিক আয়: ১০০ কোটি)। পরিচালক: আলী আব্বাস জাফর। অভিনয়: সালমান খান, আনুশকা শর্মা, রণদ্বীপ হুডা, অমিত সাধ। মুক্তির বছর: ২০১৬।

প্রেম রতন ধন পায়ো
প্রেম রতন ধন পায়ো

৬. প্রেম রতন ধন পায়ো—আয় ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি (অভ্যন্তরীণ আয়: ৩০৫ কোটি; আন্তর্জাতিক আয়: ৯৩ কোটি ৭০ লাখ)। পরিচালক: সুরজ বারজাতিয়া। অভিনয়: সালমান খান, সোনম কাপুর, নিল নিতিন মুকেশ। মুক্তির বছর: ২০১৫।

থ্রি ইডিয়টস
থ্রি ইডিয়টস

৭. থ্রি ইডিয়টস—আয় ৩৯৫ কোটি রুপি (অভ্যন্তরীণ আয়: ২৬৯ কোটি; আন্তর্জাতিক আয়: ১২৬ কোটি)। পরিচালক: রাজকুমার হিরানি। অভিনয়: আমির খান, কারিনা কাপুর খান, আর. মাধবন, শারমান জোশি, বোমান ইরানি। মুক্তির বছর-২০০৯।

দিলওয়ালে
দিলওয়ালে

৮. দিলওয়ালে—আয় ৩৯৪ কোটি ২৪ লাখ রুপি (অভ্যন্তরীণ আয়: ২১৪ কোটি ১৫ লাখ; আন্তর্জাতিক আয়: ১৮০ কোটি ৯ লাখ)। পরিচালক: রোহিত শেঠি। অভিনয়: শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, বোমান ইরানি। মুক্তির বছর-২০১৫।

হ্যাপি নিউ ইয়ার
হ্যাপি নিউ ইয়ার

৯. হ্যাপি নিউ ইয়ার—আয় ৩৮৫ কোটি রুপি (অভ্যন্তরীণ আয়: ২৯৫ কোটি; আন্তর্জাতিক আয়: ৯০ কোটি)। পরিচালক: ফারাহ খান। অভিনয়: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, ভিভান শাহ্, জ্যাকি শ্রফ। মুক্তির বছর: ২০১৪।

কিক
কিক

১০. কিক—আয় ৩৭৭ কোটি ৪৭ লাখ রুপি (অভ্যন্তরীণ আয়: ৩০৯ কোটি ৮৯ লাখ; আন্তর্জাতিক আয়: ৬৭ কোটি ৫৮ লাখ)। পরিচালক: সাজিদ নাদিয়াদওয়ালা। অভিনয়: সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, রনদ্বীপ হুডা, নওয়াজউদ্দিন সিদ্দিকী। মুক্তির বছর: ২০১৪।

কইমই ডটকম ও বক্স অফিস ইন্ডিয়া অবলম্বনে।