ইনস্টাগ্রামে আলিয়া-সিদ্ধার্থের 'শান্ত মুহূর্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে পোস্ট করা সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট
ইনস্টাগ্রামে পোস্ট করা সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট

যেকোনো প্রশ্নের চটপটে জবাব দেওয়ার ক্ষেত্রে আলিয়া ভাটের জুড়ি নেই। কিন্তু ইনস্টাগ্রামে সাম্প্রতিক পোস্টে এবার তিনি নিজেই প্রশ্নের জন্ম দিয়েছেন। আলিয়া ইনস্টাগ্রামে সিদ্ধার্থ মালহোত্রা ও নিজের একটি ছবি পোস্ট করেছেন।

ছবিটি আমেরিকায় তাঁদের ‘ড্রিম টিম ট্যুর’-এর মঞ্চ পরিবেশনার। এটি দেখেই অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাতেন। কারণ, বি-টাউনে এই দুই অভিনয়শিল্পীর প্রেমের গুঞ্জন অনেক দিন থেকেই চলছে।

এবার গুঞ্জনে বাড়তি মাত্রা যোগ করল ছবির সঙ্গে ক্যাপশনটি। ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘কোলাহলের মাঝে শান্ত একটি মুহূর্ত।’

বলা হয়, একটি ছবি হাজার শব্দের কাজ করে দেয়। আর সঙ্গে এমন একটি ক্যাপশন থাকলে? ফিল্মফেয়ার।