ইনস্টাগ্রামে ইরফান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে পোস্ট করা ইরফান খানের ছবি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ইরফান খানের ছবি।

ইনস্টাগ্রামে অভিষেক হলো ইরফান খানের। ধ্রুপদি কিছু চলচ্চিত্রের চমৎকার দৃশ্য পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তাঁর যাত্রা শুরু হলো।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ‘লাঞ্চবক্স’ অভিনেতা ১৯৭৫ সালের ধ্রুপদি ছবি ‘শোলে’র একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, অমিতাভের ঘাড়ে ধর্মেন্দ্র চড়েছেন। ধর্মেন্দ্র বাজাচ্ছেন হারমোনিকা। ছবির পাশে ঠিক একই ভঙ্গিতে ইরফানের ছবি। নিচে লেখেন, ‘শোলে পোস্টার থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এই পোস্টার’। এরই মাঝে পাঁচ হাজার অনুসারী হয়েছে তাঁর।

এমন আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন ইরফান।

ইরফান খান অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। আছে আন্তর্জাতিক কিছু প্রকল্পও। তার মধ্যে ‘লাইফ অব পাই’, ‘নিউ ইয়র্ক’, ‘ইনফারনো’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ চলচ্চিত্রগুলো উল্লেখযোগ্য। ইরফানকে শেষ দেখা গেছে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে। তাঁকে দেখা যাবে বাংলাদেশের ‘ডুব’ ছবিতেও।