‘জয়েস ভাই জোরদার’ ছবির শুটিং শেষ। ছবিটি পোস্ট করে রণবীর সিং ধন্যবাদ জানিয়েছেন ছবির পরিচালক দিব্যং ঠাকুর ও প্রযোজক মনীষ শর্মাকে। দিব্যংকে ‘ব্যান্ড বাজা বারাত’ থেকে শুরু করে ১০ বছরের পরামর্শদাতা হিসেবে আখ্যায়িত করেন রণবীর। অন্যদিকে মনীষকে বলেছেন সেটের সব ইতিবাচক শক্তির আধার। তাঁকে জয়েস ভাই বানানোর জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
আজ অনিমেষ আইচের জন্মদিন। প্রেমিকা আশনা হাবিব ভাবনার সঙ্গে উদ্যাপন করলেন এই বিশেষ দিন।
নীরবের একপাশে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া আর অন্যপাশে মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন শিলা।
করণ জোহরের দুই সন্তান রুহি জোহর ও যশ জোহরের জন্মদিনে কারিনা কাপুর, টুইঙ্কেল খান্না ও রানী মুখার্জি।
হাফ ডজন নুশরাত ফারিয়া। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লাভ ইউ লালা’।
সানি লিওনি আর ডেনিয়েল ওয়েবার দম্পতি এখন থাইল্যান্ডে। যেখানেই যান, করোনাভাইরাস আতঙ্ক পিছু ছাড়ছে না তাঁদের। সতর্ক এই জুটি তাই মাস্ক পরতে ভোলেননি।
বিশ্বসুন্দরী মায়ের সঙ্গে মেয়ে।
আসছে শুক্রবার মুক্তি পাবে সারা আলী খান ও কার্তিক আরিয়ান অভিনীত ‘লাভ আজ কাল টু’।
শ্রীলঙ্কার ইয়ালা ন্যাশনাল পার্কে ‘ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি’ করছেন দিয়া মির্জা।