সন্তান জয় ও জিয়াকে কোলে নিয়ে ছবি শেয়ার করে প্রীতি জিনতা লিখলেন, ‘আমি কখনো বুঝিনি, কেন আমাকে আমার মা এতবার ফোন করে, কেন আমায় নিয়ে এত চিন্তা করে, কেন সারাক্ষণ আমি কোথায় আছি জানতে চায়, যত দিন না আমি নিজে মা হয়েছি। এখন ধীরে ধীরে বুঝতে পারছি, কেন মা বারবার ফোন দিতেন। নিজের ব্যাপারে আগে ভাবা থেকে এখন বাচ্চাদের কথা আগে চিন্তা করা। বুঝতে পারছি মাতৃত্ব আসলে ঠিক কী! এটা দারুণ, সুন্দর সঙ্গে একটু ভয়েরও। আশা করছি, আমার সন্তানেরা আমার থেকে একটু বেশি সেনসিটিভ হয়ে নিজের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, মাকে বুঝবে। তেমনই আমি আর পাঁচটা পায়ের মতোই শিখব কীভাবে বাচ্চাদের আরও ভালোবাসতে হয় এবং ওদের থেকে কোনো প্রত্যাশা রাখতে হয় না। নিজের সেরাটা দেব, যাতে ওরা নিজেদের সেরা দিতে পারে এই সমাজকে। বিশ্বের সব মাকে মা দিবসের শুভেচ্ছা।’ছবি: ইনস্টাগ্রাম থেকে