ইন্টারপোলের শুভেচ্ছাদূত শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

বলিউড তারকা শাহরুখ খান এবার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) শুভেচ্ছাদূত হলেন। তিনিই ভারতের প্রথম ব্যক্তি, যিনি ইন্টারপোলের ‘টার্ন ব্যাক ক্রাইম ক্যাম্পেইন’-এর শুভেচ্ছাদূত হয়েছেন। বুধবার ইন্টারপোল থেকে শাহরুখ খানকে জানিয়ে দেওয়া হয় এ কথা।
শাহরুখ খান অপরাধের বিরুদ্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রচারে নামবেন।