ইরফান খানের নতুন অভিজ্ঞতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতা-পুত্রের অসাধারণ রসায়নের ভিত্তিতে নির্মিত ছবি ‘মাদারি’। একজন সাধারণ বাবার সন্তান ঘিরে জীবনযুদ্ধের দৃশ্যায়ন এমনই, যা দর্শককে অনুভূতির অন্তঃস্থলে পৌঁছে দিতে পারে। গত মাসের ২২ তারিখে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহেই ২০.৫৫ কোটি রুপি আয় করে নেয় ছবিটি।
‘মাদারি’ ছবির অভিনেতা ইরফান খান ছবিটির সাফল্যের বিষয়ে বলেন, ‘“মাদারি” আমার জন্য একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এত ব্যাপক হারে দর্শকের সাড়া পেয়ে আমি খুবই আনন্দিত। কিন্তু একই সঙ্গে এটি আমার ওপর একধরনের দায়িত্ববোধ তৈরি করছে। ভাবাচ্ছে, পরবর্তী সময়ে আমি কোন গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হব?’
‘আমি দর্শকদের ধন্যবাদ জানাই, যাঁরা “মাদারি” ছবিটিকে সফল করতে সাহায্য করেছেন।’
‘মাদারি’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিমি শেরগিল, বিশেষ বনশাল, তুষার দালভি, নিতিশ পাণ্ডে এবং আয়েশা রাজা। মিড ডে।