ইরফান খানের প্রেমিকা দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন ও ইরফান খান
দীপিকা পাড়ুকোন ও ইরফান খান

প্রেমে পড়েছেন দীপিকা পাডুকোন! তবে তাঁর প্রেমিকের নাম রণবীর সিং নয়। দীপিকা প্রেমে পড়েছেন ইরফান খানের। নিশ্চিত লেখার এ অংশটুকু পড়েই ভাবছেন, আরে এ তো ডাহা মিথ্যা! যা-হোক, খবর হচ্ছে—বাস্তবে না হলেও সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবিতে এমনটাই ঘটতে চলেছে।
‘পিকু’খ্যাত দীপিকা পাডুকোন ও ইরফান খানকে শিগগিরই আবারও বড়পর্দায় দেখা যাবে একসঙ্গেই। সঞ্জয় লীলা বনশালীর ‘গুসতাখিয়া’ ছবিতে জুটি হচ্ছেন তাঁরা।
‘পিকু’ ছিল একই সঙ্গে একটি হাস্যরসাত্মক ও প্রেমনির্ভর ছবি। তবে দীপিকা ও ইরফানের পরবর্তী ছবিটি হবে সম্পূর্ণ প্রেমনির্ভর। কাজেই বাস্তবে না হলেও ছবির খাতিরে পর্দায় প্রেম করবেন দুজন।
‘গুসতাখিয়া’ ছবিতে দীপিকা ও ইরফানকে দেখা যাবে মূল চরিত্রে। ‘গুসতাখিয়া’ ছবিটি বিখ্যাত গীতিকার সাহির লুধিয়ানভি এবং জনপ্রিয় সাহিত্যিক অমৃতা প্রিতমের প্রেমকাহিনি নিয়ে নির্মিত হচ্ছে। এ ছবিটিতে এই দুই নক্ষত্রের প্রেমকাহিনি তুলে ধরবেন বলিউডের দুই উজ্জ্বল নক্ষত্র—দীপিকা ও ইরফান খান।
‘গুসতাখিয়া’ ছবিতে এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের কথা থাকলেও পরে তাঁর বদলে দীপিকাকে নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় লীলা বনশালী। এর আগে দীপিকা, ইরফান ও সঞ্জয়; প্রত্যেকেই বলিউডের দর্শকদের উপহার দিয়েছে বেশ কিছু ভালো ও ব্যবসাসফল ছবি। বলিউডলাইফ ডটকম।