ইরফান-প্রিয়াঙ্কা একসঙ্গে

সব গুজব, গুঞ্জন ও কানাকানি পাশে ঠেলে রাখতে পারেন। সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবির তারকা এবার চূড়ান্ত। কিংবদন্তি কবি ও গীতিকার সাহির লুধিয়ানভি এবং প্রেমিকা অমৃতা প্রিতমকে নিয়ে ছবিতে দেখা যাবে ইরফান খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে।
ছবির নাম ‘গুস্তাখিঁয়া’। যদিও খবর ছড়িয়েছিল ইরফান খান সময় দিতে পারছেন না। তবে সাহিরের চরিত্রে তাঁদের প্রথম পছন্দ ইরফান খানই। এদিকে প্রিয়াঙ্কা চোপড়াও চূড়ান্ত হলেন অমৃতার চরিত্রে। সূত্র বলছে, ‘বাজিরাও মাস্তানি’ তৈরির সময়ই প্রিয়াঙ্কাকে পছন্দ হয়েছিল বানসালির। বহুমুখী ব্যক্তিত্ব ও প্রাণবন্ত স্বভাবের প্রিয়াঙ্কা ছাড়া আর কে হতে পারেন অমৃতা?
‘গুস্তাখিঁয়া’ পরিচালনা করবেন জ্যাসমিত রিন। ছবিতে লুধিয়ানভি ও অমৃতার প্রেমের গল্প বলা হবে। অমৃতার চরিত্রে দীপিকার অভিনয়ের গুঞ্জন উঠলেও সেখানে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবিটি প্রযোজনার পাশাপাশি সার্বিক দিক দেখবেন সঞ্জয় লীলা বানসালির। এখন তিনি পরিচালনা করছেন ‘পদ্মাবতী’ ছবি। বলিউড হাঙ্গামা