ইরফানকে মাথায় রেখে চিত্রনাট্য

পাকা কথা দেওয়া হয়েছিল গত বছর। মার্কিন অভিনেত্রী ও লেখিকা মাইন্ডি ক্যালিং-এর কমেডি ছবিতে কাজ করবেন ভারতের অভিনেতা ইরফান খান। ইরফানকে মাথায় রেখেই নাকি ছবির চিত্রনাট্য লিখতে শুরু করেছেন মাইন্ডি।
একের পর এক হলিউডি ছবি এসে কড়া নাড়ছে ইরফানের দুয়ারে। কখনো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন আবার কখনো সহাস্যে বাড়িয়ে দিচ্ছেন হাত। এরই ধারাবাহিকতায় মাইন্ডি ক্যালিংয়ের কমেডি ছবির ব্যাপারেও আগ্রহ দেখিয়েছিলেন ইরফান খান। নির্ভরযোগ্য এক সূত্রে জানা গেছে, দু’জনের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে। টুইটারে একে অন্যকে অনুসরণও করছেন। সূত্র জানিয়েছে, মাইন্ডি তাঁর নতুন চিত্রনাট্যের অভিনেতার নামও জানিয়েছেন।
মার্কিন টিভি অনুষ্ঠান ‘দ্য মাইন্ডি প্রজেক্ট’-এর মাধ্যমে পরিচিতি পেয়েছেন মাইন্ডি। যুক্তরাষ্ট্রের টেলিসিরিজেই অভিনয় করেছেন এই অভিনেত্রী ও লেখিকা। সেগুলোর নির্বাহী প্রযোজক তিনি নিজেই।
জানা গেছে, আসছে মাসে মাইন্ডির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যুক্তরাষ্ট্রে যাবেন ইরফান। মাইন্ডির সঙ্গে সাক্ষাতের পরই ছবিটির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ইতিমধ্যে আরও বেশ কিছু হলিউড ছবি ও টিভি অনুষ্ঠানের প্রস্তাব রয়েছে ইরফানের হাতে। কিন্তু ছবিতে কাজ করলে টিভি অনুষ্ঠানে কাজ করা হবে না তাঁর। ইরফান এখন সিনেমায় কাজ করতেই বেশি আগ্রহী। ২০১৫ সালে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিতে কাজ করে হলিউডে পরিচিতি পেয়ে যান এই অভিনেতা। শিগগির তাঁকে দেখা যাবে টম হ্যাংকসের ছবি ‘ইনফারনো’-তে। সম্প্রতি মিড ডে