ইরফানের ঘরে আরেকটি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান
ইরফান খান

ব্যতিক্রমী অভিনয়ে ইরফান খানের জুড়ি নেই। এই অভিনেতা ‘পান সিং টোমার’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘লাইফ অব পাই’, ‘পিকু’ ও ‘তালওয়ার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। বিচিত্র রকমের ছবিতে অভিনয় পারদর্শিতার জন্য এবার তিনি ভূষিত হলেন ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ পুরস্কারে।

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছ থেকে গত মঙ্গলবার এই পুরস্কার গ্রহণ করেন ইরফান। এর আগে ২০১১ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার।

ইরফান বলেন, ‘এই প্রাপ্তিতে আমি খুবই সম্মানিত। বিনোদনের সংজ্ঞা নতুন করে বুঝতে গত দুই বছরের পথচলা খুবই চমৎকার ছিল। এ সময়ে বিভিন্ন ধরনের চরিত্র আমি করেছি। দর্শক সেগুলো সমানভাবে গ্রহণ করেছে ও ভালোবেসেছে।’

ইরফানকে শেষ দেখা গেছে ‘মাদারি’ ছবিতে। সামনে আসছে হলিউড ছবি ‘ইনফার্নো’। এ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে হলিউড তারকা টম হ্যাঙ্কসকে। ছবিটি ভারতে আগামী ১৪ অক্টোবর মুক্তির কথা আছে। ডিএনএ