ইরফানের প্রশংসায় টম হ্যাঙ্কস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান ও টম হ্যাঙ্কস
ইরফান খান ও টম হ্যাঙ্কস

কিংবদন্তি অভিনেতা লরেন্স অলিভিয়ার ও শন কনারির সঙ্গে নাকি বলিউড অভিনেতা ইরফানের অনেক মিল। এমন মন্তব্য কোনো যেনতেন লোকে করেননি; করেছেন হলিউডের আরেক কিংবদন্তি অভিনেতা টম হ্যাঙ্কস। টমের মতে, ইরফান হলেন লরেন্স ও কনারির ভারতীয় সংস্করণ।
ভারতের জনপ্রিয় অভিনেতা ইরফান খান ও টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ছবি ইনফারনো শিগগিরই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তাই তো ছবি মুক্তির আগে এখন নিজের সহ-অভিনেতা ইরফানকে নিয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ টম। ইরফানের অসাধারণ অভিনয়-প্রতিভায় মুগ্ধ এই হলিউড অভিনেতা। টম জানিয়েছেন, সহশিল্পী হিসেবে ইরফানকে পেয়ে তিনি নাকি দারুণ খুশি। তাঁর ভাষায়, ‘আমি জানি, বলিউডে ইরফান একজন জনপ্রিয় অভিনেতা। আমি যখন শুনলাম ইনফারনোতে তিনিও অভিনয় করছেন, ভীষণ খুশি হয়েছিলাম। আমার মনে হয়েছে, ইরফান হলেন স্যার লরেন্স অলিভিয়ার ও শন কনারির ভারতীয় সংস্করণ। এমনকি আমাদের দুজনের মধ্যেও অনেক বিষয়ে মিল আছে।’
মার্কিন লেখক ড্যান ব্রাউনের উপন্যাস অবলম্বনে তৈরি হলিউড ছবি ইনফারনো ভারতে মুক্তি পাবে ১৪ অক্টোবর। হিন্দুস্তান টাইমস।