ইরফানের 'ইনফার্নো' আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইনফার্নো’ ছবির নতুন পোস্টার
‘ইনফার্নো’ ছবির নতুন পোস্টার

আগামী মাসেই আসছে ইরফানের খানের পরবর্তী হলিউড ছবি ‘ইনফার্নো’। গতকাল শুক্রবার ইরফান নিজের টুইটার অ্যাকাউন্টে ছবিটির নতুন একটি পোস্টার দিয়েছেন।

‘ইনফার্নো’ ছবিটি মার্কিন লেখক ড্যান ব্রাউনের ‘ইনফার্নো’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এটি ‘দ্য ভিঞ্চি কোড’ সিরিজের তৃতীয় উপন্যাস। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ অক্টোবর।

ছবির পরিচালক রন হাওয়ার্ড বলেছেন, ইরফান খানের সঙ্গে কাজ করাটা ছিল আনন্দের।

এ ছবির তিন শীর্ষ অভিনেতার একজন ইরফান খান। অপর দুজন হচ্ছেন টম হ্যাংকস ও ফেলিসিটি জোনস। পোস্টারে কেবল তাঁদের তিনজনের নাম ও ছবি শোভা পাচ্ছে। ইরফান খান মনে করেন, দর্শক ছবিটি দেখে বেশ আনন্দ পাবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস