ইলিয়েনার ইনবক্সে আপত্তিকর মেসেজ

ইলিয়েনা ডিক্রুজ
ইনস্টাগ্রাম

বলিউড তারকা ইলিয়েনা ডিক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর সাহসী ছবি হামেশাই জায়গা করে নেয় আলোচনায়। তাঁর স্টাইল, লুক নিয়ে অনলাইনের দুনিয়া সরগরম থাকে। কিন্তু তাঁর ছোটবেলা ভালো কাটেনি। এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী জানিয়েছেন, ১২ বছর বয়স থেকে তিনি বডি শেমিংয়ের শিকার হয়েছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আজও তাঁর শরীর নিয়ে কটু মন্তব্য করা হয়।

ইলিয়েনা ডিক্রুজ
ইনস্টাগ্রাম

কৈশোরের আতঙ্কে ভরা সেই দিনগুলো আজও ইলিয়েনাকে তাড়া করে। মাত্র ১২ বছর বয়স থেকে তাঁকে নানাভাবে হেনস্তা হতে হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই দিনগুলো আজও আমার স্মৃতিতে তাড়া করে, মনে হয় যেন গতকালের ঘটনা। এই ঘটনাগুলো আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। আমি যখন ১২ বছরের ছিলাম, তখন থেকে বডি শেমিংয়ের শিকার হতে হচ্ছে। এসব ছিল এক দুঃস্বপ্নের মতো। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় চলতি পথের মানুষ নানা আপত্তিকর মন্তব্য করত। এসব সেই বয়সের যেকোনো মেয়ের মনে গভীর প্রভাব ফেলে।’

ইলিয়েনা ডিক্রুজ
ইনস্টাগ্রাম

আজও ইলিয়েনাকে নানাভাবে হেনস্তা হতে হয়। তাঁর ইনবক্স ভরে ওঠে নানা আপত্তিকর বার্তায়। তিনি জানান, প্রতিদিন কমপক্ষে ১০ জন মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে বাজে মেসেজ করেন। তিনি এগুলো দেখেন না। কিন্তু মাঝেমধ্যেই চোখে পড়ে যায়। তখন খুব হতাশ লাগে তাঁর। ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ছবিতে ইলিয়েনাকে এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে। এই ছবিতে বর্ণবাদ নিয়ে নানা কুসংস্কারের প্রাচীর ভাঙার কথা বলা হয়েছে। এই ছবিতে ‘বারফি’খ্যাত ইলিয়েনার বিপরীতে দেখা যাবে রণদীপ হুদাকে।

ইলিয়েনা ডিক্রুজ
ইনস্টাগ্রাম