ইয়ামির জন্য ভেঙেছে পুলকিত-স্বেতার সংসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সনাম রে’ ছবির সহশিল্পী পুলকিত সম্রাটের সংসার ভেঙেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি এমন দাবি করেছেন পুলকিতের সাবেক স্ত্রী স্বেতা রোহিরা। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে খেপে যান ইয়ামি।

গত বছর পুলকিত ও স্বেতার বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরপরই পুলকিতকে ঘন ঘন দেখা যেত ইয়ামির সঙ্গে। বিয়ের মাত্র এক বছর পর বিচ্ছেদ ও ইয়ামির সঙ্গে ঘনিষ্ঠতা সহজভাবে নেননি স্বেতা রোহিরা। গুজব রটে, ইয়ামির সঙ্গে প্রেমে মজেছেন পুলকিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাতি দাবি করেন, ইয়ামির জন্যই নাকি ভেঙেছে তাঁর সংসার।

মিড ডের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার এক অনুষ্ঠানে স্বাতির এই বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হয় ইয়ামির কাছে। এতে সাংবাদিকদের ওপর রেগে যান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে এমন বিচ্ছিরি প্রশ্নটা না করলেই কি হতো না?’ বিষয়টি নিয়ে অন্তত একটি মন্তব্য করতে অনুরোধ করলে ইয়ামি খেপে গিয়ে বলেন, ‘এসবের উত্তর দিতে এখানে আসিনি। শান্তিমতো অনুষ্ঠানটা করতে দিন।’

শো স্টপার হিসেবে গত সন্ধ্যায় একটি ফ্যাশন শোতে অংশ নেন ইয়ামি। সে সময় তাঁর পরনে ছিল আনিতা দংরের নকশা করা পোশাক।