ইয়ামির সাফল্য উদ্যাপন করবে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ামি গৌতম
ইয়ামি গৌতম

বলিউডে তো এখন সব তারকা সন্তানদেরই জয়জয়কার। এই যুগে পরিবারের জোর ছাড়া বলিউডে কিছু অর্জন করা কম সাফল্যের ব্যাপার নয়। ইয়ামিও আছেন এই সফলদের দলে। তাই মেয়ের সাফল্য উদ্‌যাপন করতে তাঁর পরিবার খুব শিগগির একটি পার্টির আয়োজন করছেন।
গত মাসে মুক্তি পেয়েছে ইয়ামি অভিনীত ছবি ‘কাবিল’। সম্প্রতি এই ছবি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। হৃতিকের বিপরীতে এই ছবিতে তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন। আগামী এপ্রিলে মুক্তি পারে তাঁর ‘সরকার ৩’। এর পরিচালক রাম গোপাল ভার্মা। সব মিলিয়ে ইয়ামি এখন বড় বড় প্রকল্পে কাজ করে চলেছেন।
মডেলিং দিয়ে যাঁর যাত্রা শুরু আর পরিবারের কেউই বলিউডের নন, এমন মেয়ের জন্য এগুলো বেশ বড় সাফল্যই বটে। এই মাসে ইয়ামির পরিবার মেয়ের সাফল্য উদ্‌যাপন করতে একটি পার্টির আয়োজন করবেন বলে জানিয়েছেন ইয়ামি নিজেই।
এই নিয়ে দারুণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এটি আমার জন্য দারুণ এক চমক। আমার পরিবার সব সময় এভাবেই আমাকে সমর্থন করে গেছে। আমি আজ যত দূর আসতে পেরেছি, তা তাদের জন্যই। এটা আমার জন্য বিশাল এক পাওয়া। সাফল্য উদ্‌যাপনের সেই পার্টির অপেক্ষায় রইলাম।’ হিন্দুস্থান টাইমস।