ঈদের দিন পোস্টার প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম পোস্টার
‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম পোস্টার
‘এক থা টাইগার’ ছবিতে সালমান খান
‘এক থা টাইগার’ ছবিতে সালমান খান

গত ঈদে সালমানের ‘সুলতান’ বক্স অফিস মাতিয়েছিল। এবার ভাইজানের নতুন কোনো ছবি মুক্তি না পেলেও নতুন একটি ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।
২০১২ সালের সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম পোস্টারটি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। খুব সাধারণ একটি পোস্টার—টাইগার শব্দটি বড় করে লেখা, এক জায়গায় খুব ছোট করে সালমান খানের ছবিও নজরে পড়ে। পোস্টারে নেই এই সিনেমার নায়িকা ক্যাটরিনা কাইফের ছবি।
‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেতে এখনো ঢের দেরি। ছবির পোস্টার যেন একটু আগেভাগেই প্রকাশিত হলো। হিন্দুস্তান টাইমস