ঈদের দিনটা সালমানের সঙ্গে কাটাবেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও পুত্র আব্রামকে কোলে নিয়ে শাহরুখ
সালমান খান ও পুত্র আব্রামকে কোলে নিয়ে শাহরুখ

গত সন্ধ্যায় শাহরুখ দিব্যি খোশমেজাজে ছিলেন। বলিউডের বাদশা টুইটার অ্যাকাউন্টে তাঁর অনুরাগীদের সব প্রশ্নের উত্তর ঝটপট দিচ্ছিলেন। প্রশ্ন-উত্তরের এই পর্বে কিং খান তাঁর কোনো এক অনুরাগীকে জানান, এবারে তিনি কীভাবে ঈদ পালন করবেন। শাহরুখ এবার ঈদের দিনটা কাটাবেন তাঁর অভিন্নহৃদয় বন্ধু সালমান খানের সঙ্গে। এই দিন তিনি সাল্লু ভাইয়ের সঙ্গে ব্যস্ত থাকবেন।

একসময়ে দুই তারকার অহিনকুল সম্পর্ক যে এখন খুবই মাখো মাখো, সে বিষয় আর সন্দেহ নেই। তাই বিশেষ এই দিনটি বলিউডের বাদশা কাটাতে চান বলিউডের সুলতানের সঙ্গে। তবে তিনি কীভাবে কাটাবেন, সে বিষয় আর কিছু বলেননি। এই সন্ধ্যায় শাহরুখ তাঁর এক অনুরাগীকে জানান, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ পরিচালিত ‘জগগা জাসুস’ ছবিটি তিনি তাঁর পুত্র আব্রামকে দেখাতে নিয়ে যাবেন। অনুরাগ বসু পরিচালিত ছবিটি আগামী ১৪ জুলাই মুক্তি পাবে। এ ছাড়া তাঁর অনুরাগীদের আরও নানান প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেন কিং খান।