ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ, মাধুরীরা
দেশজুড়ে আজ ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। করোনার কারণে গত বছরের মতো এ বছরও গৃহবন্দী মানুষ। তাই নিজের বাসায়ই পরিবারের সঙ্গে আনন্দে শামিল হচ্ছেন। এবারও বলিউড তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ঈদের শুভকামনা জানিয়েছেন।
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত টুইটারে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনাদের জীবনে আশা, বিশ্বাস আর খুশি বয়ে নিয়ে আসুক।’
ভূমি পেড়নেকর
ভূমি পেডনেকর ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাকুল প্রীত সিং
রাকুল প্রীত সিং টুইটারে লিখেছেন, ‘ঈদ মোবারক’।
নেহা ধুপিয়া
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। ভালোবাসা, শান্তি ও অফুরান খুশি।’
মহেশ বাবু
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সুপারস্টার মহেশ বাবু টুইট করে লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদের শুভকামনা। আপনার দিনটি শান্তি, ভালোবাসা আর উষ্ণতায় ভরে উঠুক।’
এ ছাড়া অমিতাভ বচ্চন, আরবাজ খান, মনোজ বাজপেয়ি, রিচা চাড্ডা, হুমা কুরেশি, রণদীপ হুদা টুইট করে সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।