উত্তর প্রদেশে কর ছাড়াই 'দঙ্গল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির অপেক্ষায় আছে ‘দঙ্গল’। এরই মধ্যে ভালো খবর এল আমির ভক্তদের জন্য। উত্তর প্রদেশে ছবিটি কর ছাড়াই দেখতে পাবেন দর্শকেরা।
ছবির ব্যবসায়িক সাফল্য পেতে উত্তর প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর পরিবর্তিত পরিস্থিতিতে এমন একটি ঘোষণা ছবিটির ব্যবসা সফলতার জন্য একটি চমৎকার সুযোগ। ভারতীয় কুস্তিগির মহাবীর ফোগাতের জীবনী নিয়ে গড়ে উঠেছে ছবিটির গল্প। ছবিতে দুই মেয়েকে কুস্তিগির বানানোর লড়াই দেখানো হয়েছে। মহাবীর ফোগাতের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। দুই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সানা ফাতিমা শেখ ও সানিয়া মালহোত্রা।
ছবিটি পরিচালনা করেছেন নিতীশ তিওয়ারি। ছবিটি চলতি মাসের ২৩ তারিখ মুক্তি পাবে।
বলিউড হাঙ্গামা