উৎসবের আমেজে তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির টিমের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানান ক্যাটরিনা কাইফ। পাশে নায়ক সালমান খান ও পেছনে পরিচালক আলী আব্বাস জাফর। ছবি: ইনস্টাগ্রাম
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির টিমের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানান ক্যাটরিনা কাইফ। পাশে নায়ক সালমান খান ও পেছনে পরিচালক আলী আব্বাস জাফর। ছবি: ইনস্টাগ্রাম

আজ বড়দিন, কয়েক দিন পর আবার বর্ষবরণের উৎসব। আর শীতকাল মানেই তো উৎসবের সময়। এই সময় একটু ছুটির আমেজেই কাটাতে চান সবাই। পূর্ণকালীন ছুটি না পেলেও বলিউডে এ সময় কাজকর্ম চলে কিছুটা ধীরগতিতে। আর তারকারা এই সুযোগ বাগিয়ে নেন। বছরের এই সময় তেমন কাজের চাপ রাখেন না কেউ। বরং পার্টি করেই কাটিয়ে দিতে ভালোবাসেন। আজ সোমবার বড়দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নায়ক-নায়িকারা ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়েছেন তাঁদের নিজস্ব ঢঙে। 

বড়দিনের পার্টিতে দুই সখী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম
বড়দিনের পার্টিতে দুই সখী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম

অভিনেত্রী শ্রীদেবী শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আশা করি, আজ প্রত্যেকের দিন হাসি আর আনন্দে কাটবে।’

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না নিজেদের বাড়িতে ক্রিসমাস ট্রি সাজিয়েছেন। বড়দিনে এই দম্পতি তাঁদের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন।

সিদ্ধার্থ মালহোত্রার পোষা কুকুরটিও সেজেছে বড়দিনের সাজে। ছবি: ইনস্টাগ্রাম
সিদ্ধার্থ মালহোত্রার পোষা কুকুরটিও সেজেছে বড়দিনের সাজে। ছবি: ইনস্টাগ্রাম

ক্যাটরিনা কাইফ তাঁর বলিউডের বন্ধুদের সঙ্গে বেশ ভালোই বড়দিন কাটাচ্ছেন মনে হয়। কারণ, বড়দিনের সঙ্গে যুক্ত হয়েছে তাঁর নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর সাফল্যের আনন্দ। টাইগার টিমের পক্ষ থেকে সবাইকে ‘মেরি ক্রিসমাস’ জানান ক্যাট।

বড়দিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করছেন বরুণ ধাওয়ান। ছবি: ইনস্টাগ্রাম
বড়দিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করছেন বরুণ ধাওয়ান। ছবি: ইনস্টাগ্রাম

আর নায়িকা প্রীতি জিনতা বড়দিন কাটাচ্ছেন তাঁর শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রে। বাড়ির ক্রিসমাস ট্রি সাজানোর দায়িত্ব এবার তাঁর কাঁধেই পড়েছে। তা ছাড়া অতিথিদের জন্য উপহারও প্যাক করতে হয়েছে। প্রীতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে বলেন, ‘এখনই সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার সময়।’

ছুটির মেজাজে রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম
ছুটির মেজাজে রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড তারকা রণবীর সিংকেও দেখা যাচ্ছে ছুটির আমেজে। তিনিও সবাইকে বড়দিনের শুভকামনা জানান। এদিকে তাঁর প্রেমিকা ও নায়িকা দীপিকা পাড়ুকোন উচ্ছ্বসিত অন্য এক কারণে। দীপিকা এবারই প্রথম মধ্যরাতে বড়দিন শুরুর অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। গির্জা থেকে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন তিনি।

ফটো এডিটর অ্যাপসের মাধ্যমে ফারহান আখতার সেজেছেন সান্তা ক্লজ। ছবি: টুইটার
ফটো এডিটর অ্যাপসের মাধ্যমে ফারহান আখতার সেজেছেন সান্তা ক্লজ। ছবি: টুইটার

এ ছাড়া আনুশকা শর্মা, ফারহান আখতার, বরুণ ধাওয়ান, শিল্পা শেঠি, অর্জুন কাপুর, সিদ্ধার্থ মালহোত্রাসহ বলিউডের অনেক তারকাই বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। এনডি টিভি