উৎসবের ছটায় বলিউড সুন্দরীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজাইনার দিব্যা রেড্ডির পোশাকে গতকাল র‍্যাম্পে হেঁটেছিলেন তাপসী পান্নু l ছবি: ল্যাকমের সৌজন্যে
ডিজাইনার দিব্যা রেড্ডির পোশাকে গতকাল র‍্যাম্পে হেঁটেছিলেন তাপসী পান্নু l ছবি: ল্যাকমের সৌজন্যে

প্রত্যেক অভিনেত্রীই ল্যাকমে ফ্যাশন উইকে হেঁটেছেন উৎসবের সাজে। জমকালো লেহেঙ্গাতে প্রত্যেকের সাজে ফুটে ওঠে ভারতীয় নারীর রূপ। কারণ, তাঁরা ব্যক্তিজীবনেও সব উৎসবে দেশি সাজে সাজতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

নার্গিস ফাখরি, ডায়না পেন্টি, বানি কাপুর
নার্গিস ফাখরি, ডায়না পেন্টি, বানি কাপুর

বানি কাপুর প্রথম আলোকে বলেন, ‘উৎসবের দিনে শাড়ির বিকল্প নেই। শাড়িতে সব সময় আকর্ষণীয় লাগে এই অঞ্চলের নারীদের।’ আর তাপসী বললেন, ‘উৎসবে আমি তা-ই পরি, যাতে আমার ভেতরের তেজ ফুটে ওঠে।’

গতকাল র‍্যাম্পে হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে তিনি পশ্চিমা উৎসবের পোশাকে সেজেছিলেন।