এই গ্রহের সবচেয়ে সুখী মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির নাম রেনে। মায়ের নাম সুস্মিতা সেন। সাবেক মিস ইউনিভার্স। অভিনেত্রী হিসেবেও কুড়িয়েছিলেন প্রশংসা। সম্প্রতি মায়ের পথে হাঁটতে শুরু করেছেন রেনে সেন। মুক্তি পেয়ে এখন প্রশংসা কুড়াচ্ছে তাঁর অভিনীত একটি সিনেমা।

রেনে সেন। ছবি: ইনস্টাগ্রাম

‘সুত্তাবাজি’ নামের স্বল্পদৈর্ঘ্য ছবিটি পরিচালনা করেছেন কবির খুরানা। ছবিতে রেনে লকডাউনে রক্ষণশীল মা–বাবার সঙ্গে ঘরবন্দী এক দুর্বার কিশোরী। বান্দ্রা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনয়ন পায় ছবিটি। পরে মুক্তি পায় ভারতের একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। ‘সুত্তাবাজি’ এ পর্যন্ত দেখা হয়েছে ২৪ হাজার বার।

মেয়েদের সঙ্গে সুস্মিতা সেন। ছবি: সংগৃহীত

প্রথমবার অভিনয়। কাজটা করার অভিজ্ঞতা কেমন, প্রতিক্রিয়াই–বা কী? এ প্রশ্নে রেনে বলেন, ‘অনেক কাঠখড় পুড়িয়ে নিজেকে পর্দায় দেখার সুযোগটা পেয়েছি, যে স্বপ্ন দীর্ঘদিন দেখে এসেছিলাম। সে এক চমৎকার অনুভূতি। একবাক্যে বলতে হবে, আমি খুব খুশি। প্রতিক্রিয়াগুলোও ইতিবাচক। কেউ যদি গঠনমূলক সমালোচনা বা প্রতিক্রিয়া জানায়, আমি সেটা সাদরে গ্রহণ করব। আমার বয়স মাত্র ২১, এটাই হবে আমার জীবনের সেরা অভিজ্ঞতা।’

ছোটমেয়ে আলিশা ও বড় মেয়ে রেনের সঙ্গে সুস্মিতা সেন। ছবি: সংগৃহীত

অভিনয় ও নানা কারণে ট্রলের শিকার হতে হয়। কী করে সামাল দেন? এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বেশির ভাগ সময় আমি মন্তব্যগুলো পড়ি না। মানুষ কিছু না কিছু বলবেই। তাদের কথার শেষ নেই। আমি কেবল যা কিছু ভালো, সেসবই দেখি। বাকিগুলোকে পাত্তা দিই না। আমি এই গ্রহের সবচেয়ে সুখী মেয়ে।’

২০০০ সালে মাত্র ২৪ বছর বয়সে সবাইকে চমকে দিয়ে রেনেকে দত্তক নেন সুস্মিতা সেন। মায়ের মতোই পেশাদার অভিনয়শিল্পী হতে চান রেনে।