এই শীতে সুইমিংপুলে কে?

কখনো কলকাতার প্রিন্স ঘাটে, কখনো মালদ্বীপের সমুদ্রসৈকতে। সমুদ্রের পাশে সুইমিংপুলে শীতের দিনগুলোতে তিনি উত্তাপ ছড়াচ্ছেন। তিনি কোনো মডেল? নাকি নায়িকা? উত্তাপ কি শুধু নায়িকারাই ছড়াতে পারেন? না। যেমন তিনি নায়িকা বা মডেল নন। তিনি বিনোদনজগতের, তবে পরিচয় ভিন্ন। কে তিনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
১৯৮৬ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন এই তারকা।
২ / ১৭
তিনি একজন সংগীতশিল্পী।
৩ / ১৭
২০০৪ সালে প্লেব্যাক শুরু করেছিলেন এই তারকা। তবে জনপ্রিয়তা পেয়েছেন অনেক দেরিতে।
৪ / ১৭
হিন্দি সিনেমা ‘হামটি শর্মা কি দুলহানিয়া’য় গাওয়া ‘স্যাটারডে স্যাটারডে’ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে।
৫ / ১৭
বাংলা, হিন্দি, পাঞ্জাবি—তিন ভাষাতেই বাজিমাত করেছেন। ‘পাগলু’ সিনেমায় ‘পাগলু’, ‘চ্যালেঞ্জ ২ ’-এর ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানগুলো হিট হয়।
৬ / ১৭
কণ্ঠশিল্পী হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে দেখা যায় সম্পূর্ণ বিচিত্র লুকে।
৭ / ১৭
তিনি আকৃতি কাক্কার। কলকাতার চলচ্চিত্রজগৎ থেকে শুরু করে নিজের মিষ্টি কণ্ঠের দ্বারা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন যিনি।
৮ / ১৭
সদা হাস্যোজ্জ্বল আকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ইনস্টাগ্রামে তাঁর আপডেট থাকে নিয়মিত, প্রায় প্রতিদিনই নতুন নতুন ছবি দেন।
৯ / ১৭
বলিউডে ‘অ্যালন’, ‘আপনে’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র মতো একাধিক সিনেমায় প্লেব্যাক করে ফেলেছেন এই গায়িকা। বাংলায় ‘পাগলু’ ‘হিরোগিরি’ ‘বেশ করেছি প্রেম করেছি’র মতো সিনেমার গানগুলো মানেই আকৃতি।
১০ / ১৭
ইতিমধ্যে মুম্বাই ও কলকাতায় বেশ কয়েকটি গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে দেখা গিয়েছে আকৃতিকে। যেকোনো পরিচালকের আইটেম সং হিট বানাতে গেলেই ডাক পড়ে আকৃতির।
১১ / ১৭
কয়েক দিন আগে মালদ্বীপের সুন্দর সমুদ্রসৈকতের আনন্দ উপভোগ করতে বিকিনি পড়ে সুইমিংপুলে নেমে গেলেন।
১২ / ১৭
সেখানে নীল পানিতে রঙিন জামায় আবেদনময়ী দেখাচ্ছিল আকৃতিকে।
১৩ / ১৭
রোদের আলো আকৃতির স্নিগ্ধতাকে আরও পাঁচগুণ বাড়িয়ে তুলেছিল।
১৪ / ১৭
এখন খুব জনপ্রিয় হলেও এ পর্যন্ত আসাটা আকৃতির জন্য মোটেও সহজ ছিল না। পাঁচ বছর বয়স থেকে নিজে নিজে গানের চর্চা করতেন।
১৫ / ১৭
তবে বাবার চোখ ফাঁকি দিয়ে খুব বেশি দূর এগোতে পারেননি। পরবর্তী সময়ে কাজ হলো বাবার শর্ত মেনে নিয়ে।
১৬ / ১৭
এই শিল্পী বাংলাদেশি সুরকার ও গীতিকারের গান করেছেন।
১৭ / ১৭
দুবাইপ্রবাসী বাংলাদেশের সুরকার-সংগীত পরিচালক ডিজে আকসের সুর-সংগীতে গেয়েছেন তিনি। ‘সুখের মিছিলে’ শিরোনামের এই গানের কথা লিখেছেন রবিউল ইসলাম।