এক গানের জন্য ১৫০০ জনকে প্রশ্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারামখোর ছবির পোস্টারে শ্বেতা ও নওয়াজুদ্দিন
হারামখোর ছবির পোস্টারে শ্বেতা ও নওয়াজুদ্দিন

মাত্র ১৬ দিনে শেষ হয়েছে হারামখোর ছবির শুটিং। অল্প দিনে শুটিং হলেও ছবির পরিচালকের কিন্তু কম খাটুনি যায়নি। এই ছবির একটি গান লেখার জন্য পরিচালক শ্লোক শর্মা ১ হাজার ৫০০ জন স্কুলছাত্রীর সাক্ষাৎকার নিয়েছেন। সঙ্গে আরও ছিলেন এই ছবির সংগীত পরিচালক জাসলিন রয়াল, গীতিকার আদিত্য শর্মা ও অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি।
এই ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘কিদরে জাওয়া’ লেখার আগে ভারতের মুম্বাই, দিল্লি ও লক্ষ্ণৌর ১ হাজার ৫০০ স্কুলছাত্রীর কাছে গিয়ে একই প্রশ্ন করা হয়েছে। ১২ থেকে ১৬ বছর বয়সী কিশোরীদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাদের ‘প্রথম প্রেম’ সম্পর্কে।
জাসলিন রয়ালের গাওয়া এই গানটিতে কিশোরীদের প্রথম প্রেমের অনুভূতি ও শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার সময় যে আবেগের জন্ম হয়, তা ফুটে উঠেছে।
হারামখোর ছবিটি মুক্তি পাবে জানুয়ারির ১৩ তারিখে। মুক্তির আগেই ১৫তম নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটির প্রদর্শনী হয়। সেখানে এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান নওয়াজুদ্দিন সিদ্দিকী।
মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার সময় বেশ বেগ পেতে হয়েছিল ছবিটির পরিচালককে। হিন্দুস্তান টাইমস।