এক ছবিতে এমা-আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

ভারতের আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার-অচেনা জগৎটার ছবি তুলে এনেছিলেন তিনি। একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন করে গেছেন। দাউদ ইব্রাহিম আর ছোটা রাজনের অনেক হাঁড়ির খবর ফাঁস করেছেন। একের পর এক হুমকির মুখেও অটল ছিলেন সাংবাদিকতায়। শেষ পর্যন্ত ২০১১ সালে প্রকাশ্য রাস্তায় গুলি করে মেরে ফেলা হয় তাঁকে।

এমা ওয়াটসন
এমা ওয়াটসন

মিড ডের জে দে নামে বিখ্যাত সেই সাংবাদিকের জীবন নিয়ে ছবি বানাচ্ছেন নন্দিতা সিংঘা। এই ছবি দিয়ে এমা ওয়াটসনের বলিউড অভিষেক হওয়ার কথা। একই ছবিতে থাকছেন আমির খানও। আমির জে দের চরিত্রে অভিনয় করবেন। আর এমা অভিনয় করবেন ব্রিটিশ সাংবাদিকের ভূমিকায়, যিনি এই হত্যার নেপথ্যের খবর তুলে আনেন। একই ছবিতে অভিনয় করলেও দুজনের কিন্তু একই সঙ্গে অভিনয় করা হচ্ছে না। স্ক্রিপ্টে আমির-এমার অভিন্ন কোনো দৃশ্য নেই! বলিউড লাইফ।