এক ছবিতে দুই সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

বিশাল ভরদ্বাজের হায়দার ছবিতে আসছেন দুই সালমান! মজার ব্যাপার হলো, ছবির কলাকুশলীদের তালিকায় আদৌ সালমান খানের নাম নেই! ছবিতে মূলত চোখে পড়বে দুই সালমানভক্তকে, যাঁদের বেশভূষা হাম আপকে হ্যায় কউন ছবির সালমানের মতো। পরিচালক বিশাল জানান, ছবির পটভূমি নব্বইয়ের দশক, যখন পুরো ভারত সালমান–জ্বরে আক্রান্ত। অনেক তরুণই সে সময় সালমানকে অনুকরণ করতেন। সে কারণেই ছবির গল্পের প্রয়োজনে দুজন সালমানভক্তকে দেখা যাবে। নিন্দুকেরা অবশ্য এসব যুক্তি শুনে আড়ালে হাসছেন। তাঁদের দাবি, সালমান না থাকলেও পরিচালক ছবিতে সালমানের নাম ব্যবহার করে ভক্তদের আকৃষ্ট করতে চাইছেন। টাইমস অব ইন্ডিয়া।