এক ছবিতে পাঁচ ভিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিতে ভিলেন থাকবে এই স্বাভাবিক। তাই বলে এক ছবিতে পাঁচ ভিলেন? হ্যাঁ, খবরটি এমনই। অজয় দেবগন অভিনীত ‘শিবায়’ ছবিতে দর্শক দেখবেন পাঁচ ভিলেনকে।
ইতিমধ্যে ছবিটির ট্রেলার বেশ আলোচনার জন্ম দিয়েছে। রূপালি পর্দায় অজয়ের প্রথম চুমু খাওয়ার বিষয়টিও কম আলোচিত হয়নি। এর মাঝেই আবার অজয়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানাল, ছবিতে অজয়কে পাঁচজন ভিলেনের সঙ্গে লড়াই করতে দেখা যাবে। অবশ্য ভিলেনরূপী পাঁচ অভিনেতার নাম বলেননি অজয়। তা জানতে ছবি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অজয় ভক্তদের।
ছবিটি প্রযোজনা ও পরিচালনা দুটোই করেছেন অজয় নিজে। স্ত্রী কাজল আছেন প্রচারের কাজে। অভিনয় করেছেন এরিকা কর, সায়েশা সেইগল প্রমুখ। চলতি মাসের ২৮ তারিখ মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
বলিউড লাইফ