এক ছবিতে পুরো বচ্চন পরিবার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চন-জয়া বচ্চন-অমিতাভ বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চন-জয়া বচ্চন-অমিতাভ বচ্চন

২০০৫ সালে ‘বান্টি অউর বাবলি’ সিনেমার ‘কাজরারে’ গানে প্রথম একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ঐশ্বরিয়া অবশ্য তখনো বচ্চন পরিবারের সদস্য হননি। অভিষেক ও অ্যাশের বিয়ের পর ‘সরকার রাজ’ ছবিতে তাঁরা তিনজনই অভিনয় করেছিলেন। কিন্তু জয়া বচ্চনসহ কোনো ছবিতে এখন পর্যন্ত তাঁদের অভিনয় করা হয়নি।

আলাদাভাবে অবশ্য বাবা-ছেলে, শ্বশুর-পুত্রবধূ ও স্বামী-স্ত্রী বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু অভিষেকের খুব ইচ্ছা করে এমন একটি ছবিতে অভিনয় করতে যেখানে তাঁর সঙ্গে মা, বাবা ও স্ত্রী সবাই অভিনয় করবেন।
অভিষেক বচ্চন বলেন, ‘বিষয়টা এমন না যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে বলেই চারজন মিলে একটি ছবিতে অভিনয় করব। সেই ছবির গল্প অবশ্যই আমাদের চারজনেরই পছন্দ হতে হবে।’
তিনি এটাও জানান যে পরিবারের চারজন একই ছবিতে অভিনয় করতে পারলে তাঁরা সবাই অনেক বেশি খুশি হবেন। কিন্তু এটাও ঠিক, সবাইকে একসঙ্গে রাজি করানোটাও একটা ঝামেলার কাজ। আর এক ছবিতে বচ্চন পরিবারের চার তারকাকে দেখতে পেলে দর্শকেরাও বেশ আনন্দ পাবেন। হিন্দুস্থান টাইমস।