এক ছবিতে শাহরুখ-সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও সালমান খান
শাহরুখ খান ও সালমান খান

শাহরুখ-সালমান। পাঁচ বছর একে অন্যের ছায়া মাড়াননি। অবশেষে ২০১৩ সালে এক ইফতার অনুষ্ঠানে বুকে বুক মিলিয়ে দ্বন্দ্ব মাটিচাপা দেন। সেই থেকে এ দুই তারকাকে এক ছবিতে দেখার আশায় বুক বাঁধেন তাঁদের ভক্তরা। এবার সম্ভবত তাঁদের আশা পূরণ হচ্ছে। শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের নতুন ছবিতে শাহরুখ-সালমানকে নিয়ে কাজ করবেন আদিত্য চোপড়া।
আদিত্যর ধারণা, এক ছবিতে দুই খানের উপস্থিতি বক্স অফিসে ঝড় তুলবে। এরই মধ্যে রোমান্টিক-থ্রিলার ঘরানার ছবিটির চিত্রনাট্য শাহরুখ ও সালমানকে দেখানো হয়েছে। দুজনেরই তা দারুণ পছন্দ হয়েছে। আবার একসঙ্গে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন দুজনই। ছবির কাজ শুরু হবে ২০১৬ সালের শেষ দিকে।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া শাহরুখ ও সালমান অভিনীত করণ অর্জুন ছবিটি বক্স অফিস কাঁপায়। সর্বশেষ ২০০২ সালে হাম তুমহারে হ্যায় সানাম ছবিতে একসঙ্গে দেখা যায় শাহরুখ ও সালমানকে। মিড ডে।