এক ছবিতে ২৯টি গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা ও রণবীর
ক্যাটরিনা ও রণবীর

গানের জন্য ছবি না ছবির জন্য গান? উত্তর ভাবার আগে জেনে নিন, অনুরাগ বসুর নতুন ছবি জাগগা জাসুস-এ সব মিলিয়ে গান রয়েছে ২৯টি। এটি অবশ্য মিউজিক্যাল ছবি। সঙ্গে হাস্যরস, প্রেম, অ্যাকশনও আছে। তবে গানের প্রাধান্যই বেশি।
ছবির সংগীত পরিচালক প্রিতম বলেন, ‘এই গানগুলো আসলে ছবির গল্পেরই অংশ। এগুলোকে আলাদা করা হয়নি। এটি অনেকটা হলিউড ছবি লা লা ল্যান্ড-এর মতো।’
জাগগা জাসুস ছবিতে বোধ হয় নায়ক-নায়িকাদের সংলাপের চেয়ে গানই বেশি। কারণ, পুরো ট্রেলারে রণবীর কাপুরকে কথা বলতে দেখা গেছে মাত্র একবার। আর ক্যাটরিনা কাইফ তো মুখই খোলেননি।
মজার বিষয় হলো, ছবিতে রণবীরের চরিত্রটি ঠিকমতো কথা বলতে পারেন না। কথা বলতে গেলে বেধে যায় বলে তাঁকে থেমে থেমে কথা বলতে হয়। কিন্তু গান গাইতে কোনো সমস্যা হয় না। তাই মনের গভীর সব আবেগ তিনি প্রকাশ করেন গান গেয়ে।
এই ছবির গানগুলো লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে। ছবিটি মুক্তি পাবে ৭ এপ্রিল। বলিউড হাঙ্গামা