এক ফ্রেমে বলিউডের তিন প্রজন্ম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পিকু’ নির্মাতা সুজিত সরকার একটি নারীকেন্দ্রিক সিনেমা বানাচ্ছেন। এই ছবিতে এক ফ্রেমে তিনি নিয়ে আসবেন তিন প্রজন্মের তিন অভিনেত্রীকে। তাঁরা হলেন মাধুরী দীক্ষিত, রানি মুখার্জি ও পরিণীতি চোপড়া।
ছবির চিত্রনাট্য প্রস্তুত হলেও এর নাম এখনো জানা যায়নি। এমনকি কবে নাগাদ ছবির শুটিং শুরু হতে পারে, মেলেনি তারও কোনো ইঙ্গিত। তবে শিগগিরই যে এই ছবির কাজ শুরু হচ্ছে না, তারও কিছুটা আঁচ করা যায়। কারণ, এই ছবির অন্যতম অভিনেত্রী রানির মেয়ে আদিরা এখনো খুব ছোট।
রানি মুখার্জিকে বড় পর্দায় শেষ দেখা গেছে ২০১৪ সালে ‘মারদানি’ ছবিতে। খুব সম্ভবত সুজিত সরকারের এই ছবির মাধ্যমে রানির বলিউডে প্রত্যাবর্তন হবে। কেননা ছবিটি নির্মিত হবে যশরাজ ফিল্মসের ব্যানারে। ফিল্মফেয়ার।