এক শ কোটির ক্লাবে রোহিত শেঠির ৯ ছবি

গত শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘সূর্যবংশী’। এটি রোহিত শেঠির পুলিশ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা। এরই মধ্যে ছবিটি ঢুকে পড়েছে ১০০ কোটির ক্লাবে। বলিউড বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দাবি, রোহিত শেঠির ১০০ কোটির মাইলফলক পার হওয়া সবচেয়ে বেশি ছবির। এই পরিচালকের ৯টি ছবি ঢুকেছে ১০০ কোটির ক্লাবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
২০১৩ সালে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে
সংগৃহীত
২ / ৯
কমেডি ছবি ‘গোলমাল অ্যাগেইন’–এরও ১০০ কোটির ক্লাবে ঢুকতে সময় লেগেছে ৪ দিন
সংগৃহীত
৩ / ৯
অতিমারির পরে বক্স অফিস সফল হওয়া অন্যতম ছবি ‘সূর্যবংশী’। ১০০ কোটি আয় করতে ছবিটির লেগেছে ৫ দিন
সংগৃহীত
৪ / ৯
পুলিশ ফ্র্যাঞ্চাইজির নতুন চরিত্র সিম্বাকে হাজির করেছিলেন ‘সিম্বা’ ছবিতে। রণবীর সিং ও সারা আলী খান অভিনীত ছবিটিরও ১০০ কোটির ক্লাবে ঢুকতে লেগেছিল ৫ দিন
সংগৃহীত
৫ / ৯
‘সিংহাম রিটার্নস’ ছবিটি ‘সিংহাম’–এর সিকুয়েল। ৫ দিনে ঢুকে পড়ে ১০০ কোটির ক্লাবে
সংগৃহীত
৬ / ৯
‘দিলওয়ালে’ ছবিতে আবার দেখা গেল শাহরুখ ও কাজলকে। ১০০ কোটির ক্লাবে ঢুকতে ছবিটির অবশ্য সময় একটু বেশি লেগেছিল, ৭ দিন
সংগৃহীত
৭ / ৯
‘গোলমাল’ সিরিজের তৃতীয় ছবিটিও যে দর্শকের মন জয় করেছিল, তার প্রমাণ বক্স অফিস। ১৭ দিনে এটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে
সংগৃহীত
৮ / ৯
অজয় দেবগণ ও কাজল আগারওয়াল অভিনীত ‘সিংহাম’ রোহিতের পুলিশ ফ্রাঞ্চাইজির প্রথম ছবি। ১০০ কোটির ক্লাবে ছবিটির ঢুকতে ৩৭ দিন লেগেছিল
সংগৃহীত
৯ / ৯
অজয় দেবগণ, অভিষেক বচ্চন ও অসিন অভিনীত ‘বোল বচ্চন’ ১০০ কোটির ক্লাবে ঢুকেছে ৪৫ দিনে
সংগৃহীত