এক সংলাপেই ৩০০ মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজউদ্দিন সিদ্দিকি

সত্যিই যেন তিনি গাঁতি হাতে পাহাড় ভেঙে চলেছেন। কিংবা এর চেয়ে বড় চ্যালেঞ্জ! প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন, বদলাচ্ছেন; কঠিন কঠিন চ্যালেঞ্জের মুখে নিজেকে ফেলছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার আরেক চ্যালেঞ্জ নিলেন তিনি। টানা প্রায় ৩০০ মিনিট তিনি একই সংলাপ আওড়েছেন কণ্ঠের তারতম্য না করে। কণ্ঠে ক্লান্তির ছাপ পড়তে না দিয়ে।
রমণ বাঘব ২.০ ছবির শুটিংয়ে তাঁর চরিত্রের একটি সংলাপ আছে টানা ১০ মিনিটের। এই ১০ মিনিটের সংলাপ ১০টি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট করা হয়েছে। পরে হিসাব করে দেখা গেছে, দৃশ্যটির শুটিংয়ের সময় ৩০০ মিনিট ধরে সংলাপ বলেছেন নওয়াজউদ্দিন। শুটিং শেষ করতেই ক্লান্তিতে যেন ভেঙে পড়ার দশা। অনেকক্ষণ নাকি স্রেফ চুপটি করে বসেছিলেন।
অনুরাগ কশ্যপের নতুন এই ছবিতে কুখ্যাত সিরিয়াল কিলার রামান্নার চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ। ইন্ডিয়ান এক্সপ্রেস।