এক সন্ধ্যায় 'ডিয়ার জিন্দেগি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সন্ধ্যায় ‘ডিয়ার জিন্দেগি’ দল
গত সন্ধ্যায় ‘ডিয়ার জিন্দেগি’ দল

‘ডিয়ার জিন্দেগি’ ছবি করতে গিয়ে ছবির দলের বন্ধন যে পর্দার মতো পর্দার বাইরেও বেশ মজবুত, সেটা বোঝা গেল গতকাল বৃহস্পতিবার। গতকালের সন্ধ্যাটা একসঙ্গে কাটালেন ছবির অভিনয়শিল্পী শাহরুখ খান, আলিয়া ভাট, কুনাল কাপুর, আলী জাফর, অমিত ত্রিবেদী ও নির্মাতা গৌরী শিন্ডে। 

সে সন্ধ্যার ছবি শাহরুখ ও আলী জাফর দুজনই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। ‘ডিয়ার জিন্দেগি’ দলের সঙ্গে একটা সন্ধ্যা কাটাতে পারায় উচ্ছ্বসিত শাহরুখ। তাই তো লিখেছেন, ‘ধন্যবাদ, ডিয়ার জিন্দেগি। শেষমেশ পুরো দলের সঙ্গে আবার একটা চমৎকার সন্ধ্যা কাটালাম।’ আলী লিখেছেন, ‘কিছু মানুষ শুধু...ভেতর-বাইরে দুই জায়গাতেই সুন্দর।’
আগামী ২৫ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ফিল্মফেয়ার।