একটানা ১৫ ঘণ্টা শুটিং!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির সিক্যুয়েল ছবি ‘বদরিনাথ কি দুলহানিয়া’র একটি দৃশ্যে টানা ১৫ ঘণ্টা শুটিং করলেন অভিনয়শিল্পী বরুণ ধাওয়ান।
কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল ছবিটির ফার্স্ট লুক। এবার ইনস্টাগ্রামে ছবি দিয়ে একটানা ১৫ ঘণ্টা শুটিং করার কথা জানালেন বরুণ ধাওয়ান। ছবিতে ঝাঁসির এক যুগল তরুণের প্রেমকাহিনি দেখানো হয়েছে। যেখানে ‘বদরিনাথ’ বরুণ ধাওয়ান ও ‘বৈদেহী’ আলিয়া ভাট পরস্পর প্রেমে পড়েন। রাজস্থান ও উত্তর প্রদেশ ছাড়াও ছবিটির শুটিং হচ্ছে সিঙ্গাপুরে।
ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। পরিচালনা করেছেন শশাঙ্ক খেতান। আগামী বছরের মার্চ মাসে ছবিটি মুক্তি দেওয়া হতে পারে। হিন্দুস্তান টাইমস