একটি পোস্টে ৩ কোটির বেশি
অনেকের মনে প্রশ্ন, প্রিয়াঙ্কা এত ছবি পোস্ট করেন কেন! তাঁর ছবিগুলো ভরে ওঠে লাইকে, মন্তব্যের ঘর নানা প্রতিক্রিয়ায়। কখনো কখনো ভাইরাল হয়ে যায় সাবেক এই বিশ্বসুন্দরীর কিছু ছবি। ছবি কি এমনিতেই পোস্ট করেন তিনি? না, বরং নানা রকম পণ্যের প্রচার করেন তিনি। সেসবও বিনা মূল্যে নয়।
সম্প্রতি ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রাম প্রকাশ করেছে ২০২১ সালের শীর্ষ ৩০ ধনীর তালিকা। এ তালিকায় জায়গা করে নিয়েছেন দুজন ভারতীয়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ তালিকা জানিয়ে দিয়েছে, ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে তাঁরা কত টাকা আয় করেন।
ইনস্টাগ্রামের প্রকাশিত তালিকায় প্রিয়াঙ্কা ৩০ জনের মধ্যে আছেন ২৭তম স্থানে। আর কোহলির নাম আছে ১৯ নম্বরে। একটি ওয়েবসাইট ফাঁস করেছে, প্রিয়াঙ্কা প্রতি পোস্ট থেকে পান ৩ কোটি ৪১ লাখ টাকা, বিরাট পান ৫ কোটি ৭৬ লাখ টাকা। পরপর তিন বছর এ দুজনের নাম ইনস্টাগ্রামের ধনীর তালিকায় উঠে এসেছে।
ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করেছেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। জনপ্রিয় এই ফুটবল তারকা প্রতি পোস্ট থেকে আয় করেন ১৩ কোটি ৬০ লাখ টাকা। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার অনুসারী সাড়ে ৬ কোটি, আর বিরাটের সাড়ে ১২ কোটি।
২০১২ সালে প্রিয়াঙ্কা এসেছিলেন ইনস্টাগ্রামে। নিজের সুন্দর একটি ছবি দিয়ে এই বলিউড তারকা ইনস্টাগ্রামে পথচলা শুরু করেছিলেন। সেই ছবিতে ক্যাপশন দিয়েছিলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে।’
২০১২ সালে প্রিয়াঙ্কা এসেছিলেন ইনস্টাগ্রামে। নিজের সুন্দর একটি ছবি দিয়ে এই বলিউড তারকা ইনস্টাগ্রামে পথচলা শুরু করেছিলেন। সেই ছবিতে ক্যাপশন দিয়েছিলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে।’ প্রিয়াঙ্কাকে শেষ পর্দায় দেখা গেছে ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে। ইতিমধ্যে শুটিং শুরু করেছেন ‘টেক্সট ফর ইউ’-এর। বেশ কিছুদিন হলো নিউইয়র্কে একটি ভারতীয় রেস্তোরাঁও খুলেছেন তিনি।
ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করেছেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। জনপ্রিয় এই ফুটবল তারকা প্রতি পোস্ট থেকে আয় করেন ১৩ কোটি ৬০ লাখ টাকা। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার অনুসারী সাড়ে ৬ কোটি, আর বিরাটের সাড়ে ১২ কোটি।
কিছুদিন আগে এই সাবেক বিশ্বসুন্দরী নিউইয়র্কে একটা ভারতীয় রেস্তোরাঁ খুলেছেন। রেস্তোরাঁটির নাম দিয়েছেন তিনি ‘সোনা’। এ রেস্তোরাঁয় ভারতীয় সাবেকি রসনা পাওয়া যায়। ভারতীয় স্বাদ আর সংস্কৃতিকে বিদেশের মাটিতে এভাবে প্রতিষ্ঠিত করার জন্য অনেকেই তাঁর প্রশংসা করছেন। প্রিয়াঙ্কা সম্প্রতি তাঁর এই রেস্তোরাঁয় প্রথমবার পা রেখেছিলেন। আর এখানে তিনি মনের আনন্দে ‘ফুচকা’ খেয়েছিলেন। তিনি তাঁর রেস্তোরাঁর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।