একসঙ্গে অনেক কাজকে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

একসঙ্গে অনেক কাজ করার পক্ষে নন কারিনা। করার মতো হলে এখন থেকে বছরে একটি কাজই করবেন তিনি। কারিনা কাপুর খান সম্প্রতি রিয়া কাপুরের ‘ভিরে দি ওয়েডিং’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো ছবির কাজ হাতে নেবেন না এই তারকা।

এ প্রসঙ্গে কারিনার মন্তব্য, ‘এখন শুধু “বিরে দি ওয়েডিং” ছবিতেই কাজ করছি। আমি একই সঙ্গে চার-পাঁচটি ছবিতে কাজ করতে চাই না। আর এই ছবিতে কাজ করার ব্যাপারে রাজি হতেও অনেক সময় নিয়েছি।’
নবাবপত্নী আরও যোগ করেন, ‘কয়টি ছবিতে কাজ করছি, সেটা আমার কাছে বড় বিষয় না। বরং এমন একটি করে ছবি করব, যেখানে কাজ করতে আমার ভালো লাগবে। আমি ‘কি অ্যান্ড কা’-এর কাজটা বেশ উপভোগ করেছি, আনন্দ পেয়েছি ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয় করেও। এমনকি ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আমার চরিত্রটি খুব ছোট হওয়া সত্ত্বেও সেখানে কাজ করতেও আমার ভালো লেগেছে। আমি নিশ্চিত, নতুন এই ছবিটিও আমি উপভোগ করব।’
‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে কারিনা কাপুরের সঙ্গে আরও দেখা যাবে সোনম কাপুর, সোয়ারা ভাস্কর ও শিখা তালসানিয়াকে। এনডিটিভি।