একসঙ্গে ঐশ্বরিয়া-রণবীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করন জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একসঙ্গে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর। এর আগে ছবি না করলেও একসঙ্গে কাজ করা হয়েছে তাঁদের।
১৯৯৯ সালে ঋষি কাপুরের পরিচালনায় ‘আ আব লউট চলে’ সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। সেই ছবির পরিচালনায় ঋষি কাপুরের সহকারী ছিলেন ছেলে রণবীর কাপুর। তখন রণবীরের বয়স খুব কম, এমনকি কৈশোরের গণ্ডিও পেরোননি।
বাস্তবে তাঁদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। রণবীরের রসবোধের ভক্ত ঐশ্বরিয়া। সাবেক এই বিশ্বসুন্দরী বলেছেন, তাঁর কাছে বলিউডের এই নায়ককে ভীষণ আদুরে লাগে।
পর্দায় দুজনের রসায়ন ভালোই জমবে মনে হচ্ছে।