একসঙ্গে হারশালি-সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খানের সঙ্গে আবারও দেখা হয়েছে ছোট্ট হরশালির। সালমান আঙ্কেলের সঙ্গে তাঁর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন তাঁর দর্শকেরা। ইতিমধ্যে দুজনে একসঙ্গে আরও একটি কাজও করে ফেলেছেন।

সম্প্রতি সালমানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছে হারশালি। সেটার দৃশ্যধারণের ফাঁকে সালমান আঙ্কেলের সঙ্গে দারুণ আড্ডা হয়েছে এই খুদে তারকার। অনেক আনন্দ করেছেন অভিনেতা সালমান খানও। হারশালি আগে একবার বলেছিল, সালমানের অন্ধভক্ত সে। তাঁর সঙ্গে যেকোনো কাজের সুযোগ পেলেই সে করবে।
সালমান খানের ছবির মাধ্যমে বলিউডে পা রাখে ছোট্ট হারশালি মালহোত্রা। শোনা যাচ্ছে, আবারও ‘মামা’ সালমানের সঙ্গে দেখা যাবে তাঁকে। ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই ছোট্ট ‘মুন্নি’কে হয়তো দেখা যাবে কবির খানের পরিচালনায় নতুন ছবি ‘টিউবলাইট’-এ। বলিউড লাইফ ও টাইমস অব ইন্ডিয়া