একা দেখতে মানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপাশা এখন অনেকেরই দুঃস্বপ্নে আসা-যাওয়া করেন নিয়মিত। কারণ, তাঁর নতুন ছবি অ্যালোন। ছবিটি নাকি এতটাই ভয়ানক যে, বিপাশা নিজেকে পর্দায় দেখেই আঁতকে উঠেছেন। তাই দর্শকদের তিনি অনুরোধ করেছেন তাঁরা যেন একা একা হলে ছবি দেখতে না যান। দেখতে চাইলে দল বেঁধে যেতে হবে প্রেক্ষাগৃহে। একা গেলে পিলে চমকে উঠতে পারে! অ্যালোন ছবিটি মুক্তি পাবে ১৬ জানুয়ারি। এরই মধ্যে ইউটিউবে এ ছবির ট্রেইলারে হিট পড়েছে প্রায় ৬০ লাখ বার। আলোচনায় রয়েছে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার রসায়নও। সব মিলিয়ে অ্যালোন-এর সাফল্য নিয়ে অনেকটাই আশাবাদী এই বাঙালিকন্যা। শুধু একটাই আকুল আবেদন তাঁর, ভুলেও কিন্তু একা একা অ্যালোন দেখবেন না। ডেইলি ভাস্কর