একাধিক বিয়েতে আপত্তি নেই কঙ্গনার

ক্যারিয়ারের খবরের চেয়ে তাঁর ব্যক্তিগত খবরেই চাউর থাকে সিনেপাড়া। ইতিমধ্যে বলিউডে যেন তিনি ঝগড়াঝাঁটির একটি অংশ হয়ে গেছেন। হৃতিক রোশনের সঙ্গে তাঁর ঝগড়ার খবর বি-টাউনে ছিল সবার মুখে। তিনি কঙ্গনা রেনৌত। অভিনয় দিয়ে পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার মুখ খুললেন বিয়ে নিয়ে।
কঙ্গনার ভাষায়, বিয়ে যদি একবার হয়, তবে বারবার নয় কেন? প্রথমবার বিয়ের পরে দ্বিতীয়বার বিয়েতেও আপত্তি নেই তাঁর। সম্প্রতি একটি ফ্যাশন শোতে ডিজাইনার মানব গঙ্গাওয়ানির পোশাক পরে হেঁটেছেন কঙ্গনা। তখনই বিয়ে নিয়ে এমন মন্তব্য করেন। নিজের বিয়েতে তিনি মানবের ডিজাইন করা পোশাক পরারও আগ্রহ দেখান।
কঙ্গনা বলেন, ওয়েডিং পোশাক পরে তাঁর খুবই অন্য রকম লাগছে। তিনি তাঁর বিয়ের পোশাক নিয়ে মানবের সঙ্গে আলোচনাও করেছেন। তাঁর বিয়ের পোশাক মানব ডিজাইন করে দেবেন। একাধিক বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন নয়? একবার যদি বিয়ে হয়, আমি মনে করি, অনেকবারই হতে পারে।’
ভবিষ্যতে কঙ্গনা রেনৌতকে বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’-এ দেখা যাবে। ছবিটিতে তাঁর সঙ্গে দেখা যাবে শহীদ কাপুর ও সাইফ আলী খানকে।
ইন্ডিয়া টুডে