একুশ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সবচেয়ে বেশি ভক্ত আছে বলিউডের এমন তারকাদের তালিকা করলে অনায়াসেই প্রথম সারিতে জায়গা করে নেবেন ‘দাবাং’ তারকা সালমান খান। প্রতিদিন শত শত ভক্তের সঙ্গে তাঁর দেখা হয়। দুই দশক আগে কেরালার মালাবার পাহাড়ি এলাকার প্রতিবন্ধী এক ভক্ত পরশ মেহতার সঙ্গে দেখা করেছিলেন সালমান। দীর্ঘ ২১ বছর যোগাযোগ না থাকলেও আজও সেই ভক্তের নাম মনে রেখেছেন তিনি।
ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় সালমানবরাবরই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সালমান। বিনিময়ে ভক্তদেরও উজাড় করে ভালোবাসা দিয়েছেন। ভক্তেরা তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ পরশ মেহতার নাম মনে রেখে তারই যেন প্রমাণ দিলেন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতা। পরশ মেহতার বয়স এখন ৪২। তিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।
সালমানের বন্ধু ছায়া মোমায়া বলেন, ‘মালাবার পাহাড়ি এলাকার সুপরিচিত একটা গয়না কারিগর পরিবারের সদস্য পরশ। তিনি সালমানের বিশাল একজন ভক্ত। পরশের পরিবারের সদস্য ও চলচ্চিত্র পরিবেশক প্রয়াত দিনেশ গান্ধীর মুখে প্রথম সেই ভক্তের কথা জানতে পারেন সালমান। পরশ সম্পর্কে জানার পর তাঁর সঙ্গে দেখা করতে মালাবার যান সালমান। দুই দশক আগের ঘটনা এটা।’ সম্প্রতি এক খবরে এমনটাই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
ছায়া আরও বলেন, ‘পরশ মেহতার সঙ্গে সালমানের সাক্ষাতের বিষয়ে আমি কিছুই জানতাম না। সম্প্রতি আমি তাঁকে বলি, মালাবার পাহাড়ি এলাকার একজন ভক্ত তাঁর সঙ্গে দেখা করতে চান। তখন সালমান বললেন, ‘‘তুমি কি পরশের কথা বলছ?’’ ২১ বছর পরও একজন ভক্তের নাম সালমান মনে রেখেছেন—বিষয়টি জেনে আমি যারপরনাই বিস্মিত হয়েছি।’